ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ০৭:০৪ পিএম

লিবিয়া থেকে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে আরও ৩৪০ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়

 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের স্বেচ্ছা প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

 

প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে মানবপাচারকারী চক্রের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিতদের স্বাগত জানান। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়া থেকে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি

সিরাজগঞ্জের তাড়াশে সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার

মিনিস্টারের নিয়োগ বিজ্ঞপ্তি, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

জয়পুরহাটের কালাইয়ে ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে বাবার মৃত্যু

অফিসার নিয়োগ দেবে নগদ, ২২ বছর হলেই আবেদন