জয়পুরহাটের কালাইয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে এক মাসে গ্রেফতার ৩২
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে গত জুলাই মাসে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছে ১১ জন। তাদের বিরুদ্ধে ১০টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ২১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আলামত হিসেবে ২২৩ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে।
উপজেলার পুনট ইউনিয়নের শিকটা গ্রামের বাসিন্দা আব্দুল কাফি বলেন, পুলিশের এমন অভিযান এলাকায় সারা ফেলেছে। বিশেষ করে মাদক সেবনকারীদের চেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশ আতঙ্কে সময় কাটাচ্ছেন। অনেকে ইতমধ্যে এলাকা ছাড়া হয়েছে। এ অভিযান যেন সারা বছর ধরে চলমান থাকে ।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে কালাই থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদকের বিষয়ে কোনো ছাড় নেই বলেও জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1786018092.jpg)
_medium_1786017665.jpg)
_medium_1786017173.jpg)
_medium_1786016205.jpg)
_medium_1786015062.jpg)
_medium_1786013355.jpg)


