ভিডিও বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০২:১৭ পিএম

সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশি বাধার মুখে ১১ দলীয় ঐক্য

সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশি বাধার মুখে ১১ দলীয় ঐক্য

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্য। 

আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষ করে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন।

মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পরই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

সচিবালয়ে ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামি আমির ডা. শফিকুর রহমান। কর্মসুচিতে অংশ নেন এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের নেতারা।

আরও পড়ুন

এর আগে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃষ্টির মধ্যেই অবস্থান কর্মসূচি পালন শুরু করে ১১ দলীয় ঐক্য। 

অবস্থান কর্মসূচি থেকে ঢাকায় মহাসমাবেশসহ চার বিভাগে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশি বাধার মুখে ১১ দলীয় ঐক্য

মেয়েকে নিয়ে বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন জুবাইদা রহমান

স্মার্টফোন, অ্যালগরিদম ও গণতন্ত্র: জুলাই অভ্যুত্থানের দুই বছরের পাঠ

চার বিভাগে লংমার্চের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যর

প্রকৃতি সংরক্ষণে 'কুমারিকা সেভ দ্য নেচার'-এর সাথে যুক্ত হলো মিশন গ্রিন বাংলাদেশ

দেশের পোল্ট্রি মুরগির মাংসে পাওয়া গেল মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল