ভিডিও বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৫ আগস্ট, ২০২৬ ০৭:৫০ পিএম

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

বাংলাদেশে ভারতীয় ভিসা ও বিভিন্ন কনস্যুলার সেবার নামে সংঘটিত প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা নিশ্চিত করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।

হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ই-মেইলের মাধ্যমে ভিসা প্রদানের প্রস্তাব দেন না বা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভিসাসহ সব কনস্যুলার সেবা নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই সম্পন্ন করা হয়।

এ ধরনের ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পাশাপাশি ব্যক্তিগত বা আর্থিক তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন।

আরও পড়ুন

কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা এমন কোনো ঘটনার সম্মুখীন হন, তাহলে দ্রুত বিষয়টি ঢাকায় ভারতীয় হাইকমিশনকে জানানোর আহ্বান জানানো হয়েছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য (mailto:[email protected]) ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে।

জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি এ বিষয়ে পরিবার, বন্ধু ও পরিচিতদের মধ্যেও সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল

টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার

জুলাই-আগস্টের শহীদরা জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: চসিক মেয়র

নেত্রকোণায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা