বগুড়ার সারিয়াকান্দিতে অসহায় মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দির ২০ জন অসহায় মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে উপজেলার নারচী ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামে কর্নেলস ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন, কর্ণেলস ফাউন্ডেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্ণেল (অব:) জগলুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ সভাপতি মতিউর রহমান মতি, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তপুল, প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, মামুন আবদুল গাইয়ুম প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন







