ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০১:৪৯ পিএম

টিকিটের মূল্য ৫০ টাকা

বৃহস্পতিবার থেকে জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত: সংস্কৃতিমন্ত্রী 

বৃহস্পতিবার থেকে জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত: সংস্কৃতিমন্ত্রী , ছবি: সংগৃহীত।

আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট ) থেকে জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।আজ মঙ্গলবার (৪ আগস্ট) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামীকাল বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মন্ত্রী।
 
নিতাই রায় চৌধুরী বলেছেন, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের স্মারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

আরও পড়ুন

বৃহস্পতিবার (৬ আগস্ট ) থেকে জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, তবে একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থী এলে ব্যবস্থাপনা কঠিন হতে পারে বলে নির্দিষ্ট সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। তাই দর্শনার্থীদের আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে। প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার থেকে জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত: সংস্কৃতিমন্ত্রী 

বেরোবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারির আবেদন প্রশাসনের

হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত 

কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ জনের আমৃত্যু কারাদণ্ড

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২২

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ