ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ১১:৩৯ পিএম

বগুড়ায় গাড়ির ধোঁয়া ও শব্দ দূষণের অপরাধে ৪টি যানবাহনের জরিমানা

বগুড়ায় গাড়ির ধোঁয়া ও শব্দ দূষণের অপরাধে ৪টি যানবাহনের জরিমানা

স্টাফ রিপোর্টার: গাড়ির কালো ধোঁয়া ও শব্দ দূষণ নিয়ন্ত্রণের লক্ষে বগুড়া জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বগুড়ার সমন্বয়ে আজ সোমবার (৩ আগস্ট) বগুড়ার বনানী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন গাড়ীর কালো ধোঁয়া পরীক্ষা করা হয় এবং মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৪টি যানবাহনকে ২ হাজার ৮শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়।

সেইসাথে কিছু পরিবহন চালকদের মাঝে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।  এছাড়া শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয়।

আরও পড়ুন

মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক এবং প্রসিকিউশন প্রদান করেন এ কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় চার বছরেও অপসারণ হয়নি একটি স্কুলের পরিত্যক্ত ভবন

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশে গলাকাটা অবস্থায় হোটেল শ্রমিক উদ্ধার

বগুড়ায় গাড়ির ধোঁয়া ও শব্দ দূষণের অপরাধে ৪টি যানবাহনের জরিমানা

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ১২

বগুড়ার ধুনটে অতিরিক্ত যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেফতার

বগুড়ায় তেলসহ ট্রাক ছিনতাই মামলার তিন আসামির জামিন নামঞ্জুর