ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ১১:২৫ পিএম

বগুড়ায় এসসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

বগুড়ায় এসসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর (৪২)-এর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল।

মামলার বিবরণে জানা যায়, গত ২৯ জুলাই বগুড়া শহরের নবাববাড়ী রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থানকালে বাদি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেখতে পান যে, গাজী সালাউদ্দীন তানভীর তার নিজ নামের ফেসবুক আইডি (’গাজী সালাউদ্দীন তানভীর’) থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও মানহানিকর পোস্ট শেয়ার করেছেন।

এই ধরনের অপপ্রচারের মাধ্যমে প্রধানমন্ত্রীর সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ করার অপচেষ্টা চালানো হয়েছে। উক্ত পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে পরবর্তীতে আসামি তা মুছে ফেলেন।

আরও পড়ুন

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল বাদি হয়ে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইব্রাহিম আলী জানান, “অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা উৎপাদনে বিপুল সম্ভাবনার জেলা লালমনিরহাট

বগুড়ার সোনাতলায় চার বছরেও অপসারণ হয়নি একটি স্কুলের পরিত্যক্ত ভবন

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশে গলাকাটা অবস্থায় হোটেল শ্রমিক উদ্ধার

বগুড়ায় গাড়ির ধোঁয়া ও শব্দ দূষণের অপরাধে ৪টি যানবাহনের জরিমানা

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ১২

বগুড়ার ধুনটে অতিরিক্ত যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেফতার