নাটোরে সাপের কামড়ে ফেরিওয়ালার মৃত্যু
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে আব্দুর রহিম(৫৫) নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। মৃত আব্দুর রহিম উপজেলার ভরতপুর গ্রামের মৃত আবু রায়হানের ছেলে। তিনি বিভিন্ন স্থানে ফেরি করে বাদামসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিক্রি করতেন।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়ির পাশের বিলে গরুর ঘাস কাটতে যান। ঘাস কাটার সময় একটি বিষাক্ত সাপ তার হাতে কামড় দেয়।
আরও পড়ুনপরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল রোববার মারা যান।
মন্তব্য করুন







