ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৬ ০৩:৪৩ পিএম

সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে: বিরোধীদলীয় নেতা

সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে: বিরোধীদলীয় নেতা, ছবি: সংগৃহীত।

দুর্নীতি বন্ধ করতে না পারায় বর্তমান সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি সরকারি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ এনে শ্রমিকদের সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলের বক্তব্যের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, ‘তাদের দলের একজন সিনিয়র নেতা কালকে বলেছেন, পাঁচ মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরং দুর্নীতি বেড়েছে। তিনি আরও বলেছেন, তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া—তিনি তারেক রহমান। আমি বুঝলাম না, প্রধানমন্ত্রী চাইছেন না অথচ সবাই দুর্নীতি করছে, এটা কীভাবে হয়?’

জামায়াত আমির বলেন, ‘আমরা দেখি তার (প্রধানমন্ত্রী) ইশারায় সব কিছু চলে। তাহলে তার ইশারায় দুর্নীতি বন্ধ হয় না কেন? ব্যর্থতার দায় যখন নিজেরাই স্বীকার করছেন, তখন এই সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিকতা থাকে কি না, সেটাই প্রশ্ন।’

আরও পড়ুন

পরিবহন খাতে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারি দলের লোকজন বিভিন্ন স্থানে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তিনি বলেন, যুগে যুগে শ্রমিকরা অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়েছেন। তাই যেকোনও অশুভ শক্তির বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, এই আন্দোলন কোনো একক দল বা গোষ্ঠীর ছিল না; এটি ছিল দেশের ১৮ কোটি মানুষের আন্দোলন। শহীদদের কোনো দলীয় সম্পত্তি হিসেবে দেখা উচিত নয়; তারা পুরো জাতির সম্পদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে: বিরোধীদলীয় নেতা

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

৫ আগস্ট রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন জোট

কলাবাগানে হোস্টেলে মিলল নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

বান্দরবানে পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার