ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ০২:০৯ পিএম

ফিলিস্তিনি গণহত্যায় ইসরায়েলেকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে ভারত

ফিলিস্তিনি গণহত্যায় ইসরায়েলেকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে ভারত , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যায় ইসরায়েলেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে ভারত। এসব অস্ত্র উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এক প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পরও ভারত থেকে ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও সামরিক সরঞ্জাম রপ্তানি অব্যাহত রয়েছে। ‘দ্য সাপ্লাই অব উইপনস অ্যান্ড অ্যামুনিশন টু ইসরায়েল’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটির তদন্তকারীরা ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ভারত থেকে ইসরায়েলে পাঠানো ২ হাজার ৫৯৬টি অস্ত্র ও সামরিক সরঞ্জামের চালান বিশ্লেষণ করেছেন। প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলের সামরিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে অন্তত ৩ লাখ ৯০ হাজার ৫১৬টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, ৫ লাখ ৬৪ হাজার ৯৭০টি বিস্ফোরক অস্ত্রের উপাদান যার মধ্যে ড্রোনের ওয়ারহেড ও আর্টিলারি শেলের খোলস রয়েছে এবং সামরিক যানবাহনের ২৯৮টি যন্ত্রাংশ সরবরাহ করেছে।

অ্যামনেস্টি জানিয়েছে, বাণিজ্যিক চালানের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। বেসামরিক কাজে ব্যবহৃত হতে পারে এমন চালানগুলো তদন্তের বাইরে রাখা হয়েছে। এর আগে চলতি বছর আল জাজিরাও ২০২৪ সালে ইসরায়েলে পাঠানো অস্ত্র-সম্পর্কিত ৯১টি ভারতীয় কাস্টমস নথি সংগ্রহ করে। ওই নথিতে দেখা যায়, ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের কয়েকটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন ধরনের অস্ত্রের যন্ত্রাংশ রপ্তানি করেছে। 

আরও পড়ুন

২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজায় সম্ভাব্য গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। এরপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ‘গণহত্যার’ অভিযোগ তুলে আসছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, গাজায় দীর্ঘদিন ধরে চলা সহিংসতার পরও ভারত ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা খাতকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। তার দাবি, ভারত শুধু অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণে ব্যর্থই হয়নি, বরং ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করেছে। ভারত ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা রয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরি)-এর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা ছিল ভারত। একই সময়ে ভারতের অস্ত্র আমদানিকারক দেশগুলোর তালিকায় ইসরায়েলের অবস্থান ছিল তৃতীয়। সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি গণহত্যায় ইসরায়েলেকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে ভারত

পাবনার আটঘরিয়া সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা 

নেইমারকে ঘিরে বিশেষ বিদায়ি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ব্রাজিলের

এদেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে : মির্জা ফখরুল

পাকিস্তানে চেকপোস্টে সশস্ত্র হামলায় নিহত সাত পুলিশ সদস্য

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন অজিঙ্কা রাহানে