ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৬ ০৯:১৬ পিএম

শাপলা কুঁড়ি-এবার চ্যানেল আই’য়ে

শাপলা কুঁড়ি-এবার চ্যানেল আই’য়ে

বিনোদন ডেস্কঃ  চ্যানেল আইয়ে শুরু হতে যাচ্ছে নতুন আরেকটি রিয়েলিটি শো শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি-২০২৬’। ‘যেখানে প্রতিভা সেখানেই আমরা’- এই স্লোগানে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি এই প্রতিযোগিতার মূল আয়োজক। এবারের আয়োজনটি ১৪তম। ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীতে দেশের ১২টি জোনে প্রাথমিক বিজয়ীরাই বিষয়ভিত্তিক নির্বাচনে ১৫টি একক এবং ৩টি দলীয় বিষয়ে অংশ নেবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি একক এবং ১টি দলীয় বিষয়ে অংশ নিতে পারবেন। প্রতিটি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ী এবং দু’টি বিভাগে ২ জন শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন হিসেবে নির্ধারিত হবে। এর প্রতিটি পর্ব প্রচারিত হবে চ্যানেল আইয়ে। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে এখন থেকে ২০শে আগস্ট পর্যন্ত। প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা উপলক্ষে চ্যানেল আইয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় এমপি, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, ফাতেমা তুজ জোহরা। এ ছাড়াও উপস্থিত ছিলেনÑ কণ্ঠশিল্পী বিউটি, লায়লা, মৌমিতা বড়ুয়া, স্মরণ প্রমুখ।

আরও পড়ুন

অতিথিরা বলেন, শিশুরা ফুলের মতো। এই শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা অন্বেষণে কাজ করছে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি। তাদের সঙ্গে যুক্ত হয়েছে চ্যানেল আই। যা এই অনুষ্ঠানের মাহাত্ম্যকে অনেকগুণ বাড়িয়ে দেবে। এই প্রতিযোগিতার মাধ্যমে বেরিয়ে আসবে নতুন প্রতিভাবান শিল্পী। তারা দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে। এই রিয়েলিটি শো’র প্রকল্প পরিচালক রাজু আলীম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা কুঁড়ি-এবার চ্যানেল আই’য়ে

ময়মন‌সিং‌হে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক লিটন দাস

আসছে লিজার নতুন গান ‘তুমি বিহন’

পাকিস্তানের কাছে হেরে শিরোপা খোয়াল বাংলাদেশ

খুলনায় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ আসামির যাবজ্জীবন