ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ১০:১০ পিএম

কুড়িগ্রামের উলিপুরে লোকালয়ে ১০ ফুট লম্বা অজগর

কুড়িগ্রামের উলিপুরে লোকালয়ে ১০ ফুট লম্বা অজগর

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর ফুলবাড়ী এলাকায় লোকালয়ের পাশ থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সাপটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করেন।

এলাকাবাসী সূত্র জানায়, সকালে চর ফুলবাড়ী এলাকার একটি ঝোপঝাড়ের পাশে বিশাল আকৃতির সাপটি দেখতে পান কয়েকজন গ্রামবাসী। মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকে মোবাইল ফোনে সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

আরও পড়ুন

কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, খবর পাওয়ার পর বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে। প্রাথমিকভাবে সাপটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সেটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে লোকালয়ে ১০ ফুট লম্বা অজগর

বগুড়ার আদমদীঘিতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৮ জন গ্রেফতার

৫ জেলা নিয়ে বিভাগ গঠিত হচ্ছে বগুড়া

পাবনার ঈশ্বরদীতে স্ত্রীর আবদার মেটাতে ঘুরতে বেরিয়ে চোর সন্দেহে দম্পতি আটক

বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

কারও হাত ভেঙে গেছে, কারও মাথা ফেটে গেছে: সারজিস আলম