সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই পা বিহীন আলাউদ্দিনের জীবন চলে নৌকার বৈঠায়
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দুই পা নেই তবুও জীবন থেমে থাকেনি। দুই হাতের উপর ভর করেই অক্লান্ত পরিশ্রম করে স্ত্রী, সন্তান নিয়ে প্রতিনিয়ত জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আলাউদ্দিন। নৌকায় বসে জীবনের দুঃখে কখনো হতাশার গান, আবার একটু ভাল লাগলে আনন্দের গানও গান তিনি। এভাবে সুখ-দুঃখ মিলে দিন পার করছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা দূর্গানগর ইউনিয়নের রাউতান গ্রামের পোলিও রোগে দুই পা হারানো আলাউদ্দিন।
রাইতান গ্রামের বাসিন্দা আলামিন হোসেন জানান, আলাউদ্দিনের বর্তমান বয়স ৫০ বছর। ১৩ বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে হারান তার দুই পা। এতে প্রথমে হতাশায় ভেঙে পড়লেও পরবর্তীতে নিজের হাতকেই পরিণত করেন হাতিয়ারে। দুই হাত দিয়ে শক্তভাবে নৌকার বৈঠা চালায় সে। বর্তমানে নৌকা চালিয়ে মানুষ পারাপারের করে যে আয় হয় তা দিয়েই চলছে তার সংসার। সংসারে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ চারজনের ভরণ-পোষণ করতে হয় আলাউদ্দিনকে।
দুই পা হারানো আলাউদ্দিন জানান, সংসারে স্ত্রী রহিমা, ৮ম শ্রেনিতে পড়ুয়া ছেলে আব্দুর রহমান, ৩য় শ্রেণিতে মেয়ে আকলিমা রয়েছে। নৌকা চালিয়ে চলে আমার সংসার। ৫ বছর আগে মামুন বিশ্বাস নামের এক ব্যক্তি তার দুদর্শা দেখে একটি কাঠের নৌকা কিনে দেন। সেই থেকে সকালে স্ত্রী কোলে করে তাকে নৌকার গোলইতে বসিয়ে দিয়ে হাতে তুলে দেয় বৈঠা। সারাদিন নৌকায় মানুষ পারপার করে অতি কষ্টে সংসার চালিয়ে যাচ্ছি।
আরও পড়ুনএলাকার রাইতান, ভাটবেড়া, চর ভাটবেড়া গ্রামের মানুষজনকে নৌকায় করে বাড়ি বাড়ি পৌছে দেন তিনি। এতে প্রতিদিন আড়াইশ’ থেকে ৩শ’ টাকা আয় হয়। মাঝে মাঝে শরীরে ক্লান্তি ভর করে। হতাশা লাগে। বর্ষার ৪ মাস আমার সংসার ভালই চলে। বর্ষার পরে কষ্ট বেড়ে যায়। নৌকাটি তার প্রায় ভেঙে গেছে। তলা দিয়ে পানি উঠে। কিছুক্ষণ পর পর পানি সেচতে হয়।
নিজের একটি নিরাপদ বসতঘর, একটি নতুন নৌকা অতি জরুরি প্রয়োজন উল্লেখ করে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিক সহায়তার আবেদন করেছেন আলাউদ্দিনসহ তার পরিবার।
মন্তব্য করুন


_medium_1785158645.jpg)

_medium_1785157453.jpg)
_medium_1785155488.jpg)
_medium_1785154001.jpg)


