ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ০৩:১৯ পিএম

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে মতবিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

এখনও চলছে সংঘর্ষ।

আজ সোমবার (২৭ জুলাই) সকালে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মাসুদ মিয়া মিরারচর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাজার রয়েছে।

এ বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে মতবিরোধ চলছে কয়েকবছর ধরে। এর জের ধরে সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আরও পড়ুন

এ সময় আকবরনগরের এলাকাবাসী মিরারচর এলাকার মাসুদ মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে এলাকাবাসী মাসুদ মিয়াকে আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‌

এ ছাড়া সংঘর্ষে অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী পাঁচদিন দেশজুড়ে ভারি বর্ষণের পূর্বাভাস

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

ডেঙ্গু প্রতিরোধে বগুড়ায় সড়ক প্রচারণায় জেলা তথ্য অফিস

ঢাবি’র কলাভবনে আগুন

নওগাঁর ধামইরহাটে হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগে অভিনেত্রীর মামলা