ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ১০:১৮ পিএম

কাকে ভালোবাসলাম আর কোথায় গেলাম: শাকিব খান

শাকিব খান

মেগস্টার শাকিব খান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর মুখ খোলেন না। তবে এবার নিজের অভিনয়জীবনের শুরুর দিকের এক অজানা প্রেম ও ব্যর্থ বিয়ের গল্প নিয়ে অকপট মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, মিডিয়ার বাইরের এক তরুণীকে তিনি গভীরভাবে ভালোবাসতেন এবং তাকেই সিরিয়াসলি বিয়ে করতে চেয়েছিলেন।

চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় একটি টেলিভিশন শোতে অংশ নিয়ে অতীতের সেই প্রেমের স্মৃতিচারণ করেন শাকিব খান। অনুষ্ঠানে তাদের আলাপের একপর্যায়ে গুলশানের এক তরুণীর প্রসঙ্গ উঠতেই তা এড়িয়ে না গিয়ে অকপটে স্বীকার করে নেন ঢালিউড কিং।

পুরোনো সম্পর্কের কথা স্মরণ করে সরাসরি শাকিব খান বলেন, ‘একদমই মিডিয়ার বাইরে সে, পুরোপুরি ইংলিশ মিডিয়ামের একজন স্টুডেন্ট—গুলশানেরই একটা মেয়ে। আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছি। কিন্তু এটা হলো না কেন, এই ব্যাপারটাই আমার কাছে অবাক লাগে।’

সম্পর্কের গভীরতা ও অজানা কারণে বিচ্ছেদ ঘটে যাওয়ার স্মৃতি হাতড়ে এই অভিনেতা আরও বলেন, ‘সে খুবই সুন্দরী ছিল, আমি তাকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। আমি সেখানেই সেটেল্ড হতে চেয়েছিলাম। তাই মনে মনে ভাবি, আমি যেতে চেয়েছিলাম কোথায়, কার সাথে থাকতে চাইলাম; ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়।’

আরও পড়ুন

এ সময় উপস্থাপনায় থাকা পূর্ণিমাও একমত হন। কারণ, সেই নারীকে চিনতেন তিনি; তাকে দেখেছেনও। 

শাকিব খান ফের বলেন, ‘আমি মিস ও করি তাকে।’   

উল্লেখ্য, সেই তরুণীর নাম কিংবা পরিচয় প্রকাশ না করলেও শাকিব খানের এমন আবেগঘন অনুভূতি বেশ আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাকে ভালোবাসলাম আর কোথায় গেলাম: শাকিব খান

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬: ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এনসিসি ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে চুক্তি

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া সাব-রেজিস্ট্রার অফিসে অস্ত্র হাতে মহড়া দেয়া সেই রনি গ্রেফতার

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার