ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ০৮:১৮ পিএম

নবীকে বাদ দিয়ে ওয়ানডে দল ঘোষণা আফগানিস্তানের

নবীকে বাদ দিয়ে ওয়ানডে দল ঘোষণা আফগানিস্তানের

আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ঘোষিত এই স্কোয়াডে বড় চমক হিসেবে বাদ পড়েছেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। এই সিরিজের মাধ্যমেই ওয়ানডে ফরম্যাটে আফগানদের নতুন অধিনায়ক হিসেবে রহমত শাহ যুগের সূচনা হবে।

 

আসন্ন আয়ারল্যান্ড সিরিজের দলে ফিরেছেন দুই পেসার ফজলহক ফারুকি ও ইয়ামিন আহমেদজাই। তবে চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ স্পিনার মুজিব উর রহমান। তার অনুপস্থিতিতে স্পিন বিভাগের মূল নেতৃত্ব যথারীতি থাকছে রশিদ খান ও এএম গাজানফারের হাতে। এদিকে অধিনায়কত্ব ছাড়লেও স্কোয়াডে আছেন হাশমাতুল্লাহ শাহিদী।  

সিরিজের প্রথম দুই ম্যাচ ব্রিডিতে ৫ ও ৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এরপর বাকি তিন ম্যাচ যথাক্রমে ১০, ১২ ও ১৫ আগস্ট বেলফাস্টে অনুষ্ঠিত হবে। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজকে বিবেচনা করছে আফগানিস্তান টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন

আফগানিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড: রহমত শাহ (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, হাশমাতুল্লাহ শাহিদী, ডারউইশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), নানগায়াল খারোতি, রশিদ খান, এএম গাজানফার, ইয়ামিন আহমেদজাই, সেলিম সাফি, ফজলহক ফারুকি ও জিয়া উর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীকে বাদ দিয়ে ওয়ানডে দল ঘোষণা আফগানিস্তানের

চুপ্পু হাসিনার দোসর, এক ছাড় দেয়ার সুযোগ নেই : সাইফ মোস্তাফিজ

বগুড়ার দুপচাঁচিয়ায় একই স্থানে দুই গ্রুপের পাল্টা-পাল্টি সভা আহবান, এলাকায় উত্তেজনা

স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বঙ্গভবনে অফিস

চেহারায় কৃত্রিম তিল থাকলে কি অজু হবে?

কলকাতায় বিক্ষোভে মমতা, পুলিশের সঙ্গে তৃণমূলের ধস্তাধস্তি