কুয়েতে ইরানের হামলায় একাধিক মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে। তবে তারা বলেছে, এসব হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক, কুয়েতের জনগণের বিরুদ্ধে নয়।
আইআরজিসির এক বিবৃতিতে দাবি করা হয়েছে, আলি আল-সালেম বিমানঘাঁটিতে তারা একটি বড় সামরিক সরঞ্জাম গুদাম, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন এমকিউ-৯ ড্রোনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে। এছাড়া আল-আদিরি ব্যারাকে অবস্থানরত মার্কিন সেনাদের আবাসন এবং দুটি হেলিকপ্টার হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
আরও পড়ুনতাদের দাবি, এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং হেলিকপ্টার ও ড্রোনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইআরজিসি আরও বলেছে, ইরানে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে তাদের যোদ্ধারা একটি টেলিযোগাযোগ টাওয়ারকে লক্ষ্যবস্তু করেছে। সূত্র : আল-জাজিরা
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







