ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ১১:৪০ পিএম

বাঁচতে চায় ফুসফুস ক্যান্সারজনিত রোগে আক্রান্ত অসহায় আব্দুল মজিদ

বাঁচতে চায় ফুসফুস ক্যান্সারজনিত রোগে আক্রান্ত অসহায় আব্দুল মজিদ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দি উপজেলার আব্দুল মজিদ (৪০) ফুসফুস ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়ে চিকিৎসক তাকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তিনি এখন বাড়িতে মৃত্যুর প্রহর গুণছেন চিকিৎসার অভাবে। বাঁচার আকুতি নিয়ে ভ্যানচালক আব্দুল মজিদ উন্নত চিকিৎসার জন্য সকলের সহায়তা চান।

আব্দুল মজিদ উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের মৃত ছবদের আলী খলিফার ছেলে। ছবদের আলীর আদি নিবাস একই ইউনিয়নের ধাপ গ্রামে, যা যমুনা নদীতে বিলীন হয়েছে প্রায় অর্ধশত বছর আগে। নিরুপায় ছবদের তার বসতভিটা এবং কৃষিজমি হারিয়ে আব্দুল মজিদকে নিয়ে পারতিত পরল গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে আশ্রয় নেন।

গত প্রায় দেড় মাস আগে তার ফুসফুস ক্যান্সার শনাক্ত হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে প্রায় ১৫ দিনের মতো চিকিৎসাসেবা গ্রহণ করেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসাসেবা গ্রহণ করার পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করেন। ফলে চিকিৎসার আশা ছেড়ে দিয়ে আব্দুল মজিদ এখন তার বাড়িতে অবস্থান করছেন।

আরও পড়ুন

উন্নত চিকিৎসার জন্য তার কোন সামর্থ্য নেই। আব্দুল মজিদ এখন সবসময় বেঁচে থাকার আকুতি জানাচ্ছেন। পৃথিবীতে বেঁচে থাকার জন্য, তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা-বিকাশ : ০১৭০০-৯১৮৩৩০

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসা মিজ সুমাইয়া ফেরদৌস বলেন, আব্দুল মজিদকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সমাজসেবা অফিসে যোগাযোগ করে, চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে। তাকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, যা একটু সময় সাপেক্ষ বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় ফুসফুস ক্যান্সারজনিত রোগে আক্রান্ত অসহায় আব্দুল মজিদ

বগুড়ার সোনাতলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন : দুর্ভোগ চরমে

সিরাজগঞ্জের তাড়াশে শাহী মসজিদের ছয়টি ফ্যান চুরি

বগুড়া ফতেহ আলী বাজারের ব্যবসায়ী আলাল হত্যা মামলার পাঁচ আসামির জামিন নামঞ্জুর

চাকরি দেয়ার নাম করে বিছানায় নিয়ে যাওয়া ন্যাক্কারজনক : শ্যামল

নওগাঁর নিয়ামতপুরে স্বস্তির বৃষ্টিতে রোপা আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, শ্রমিক সংকটে কৃষক