ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ১০:২৬ পিএম

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলার আসামির সম্পত্তি নিলামের নির্দেশসহ যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলার আসামির সম্পত্তি নিলামের নির্দেশসহ যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বিয়ের প্রলোভন দেখিয়ে এক পোশাককর্মীকে অপহরণ ও ধর্ষণের দায়ে শ্রী শ্যামল চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি পৃথক ধারায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

আজ বুধবার (২২ জুলাই) ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মনসুর আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত শ্যামল চন্দ্র দাস ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কালোমেঘ পরিষদপাড়া গ্রামের শ্রী কলেন চন্দ্রের ছেলে। সে মামলার শুরু থেকেই পলাতক রয়েছে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৩ এপ্রিল ঢাকার একটি পোশাক কারখানা কর্মী ওই তরুণীকে মোবাইল ফোনে ফুসলিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিয়ে আসে শ্যামল। সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটী গ্রামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে ওই রাতেই তরুণীকে দুই দফা ধর্ষণ করে অভিযুক্ত শ্যামল।

আরও পড়ুন

পরবর্তী সময়ে ২৬ এপ্রিল ওই তরুণী গোপনে তার পরিবারকে ফোন করে আটকে রাখার বিষয়টি জানান। খবর পেয়ে স্বজনেরা চিলাহাটী থেকে ভিকটিমকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় শ্যামলকে আটক করেন। পরে ঘটনার বিস্তারিত জেনে ২৭ এপ্রিল পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলার আসামির সম্পত্তি নিলামের নির্দেশসহ যাবজ্জীবন

পিকআপ চালকের ইটের আঘাতে ৩১ দিন পর পাম্প কর্মচারীর মৃত্যু

গ্রাহকসেবায় গতি আনতে নেসকোর সদর দপ্তর বগুড়ায় স্থানান্তরের দাবি : মানববন্ধন বৃহস্পতিবার

রংপুরে প্রিপেইড মিটার স্থাপনে নেসকোর বিরুদ্ধে ভুক্তভোগী গ্রাহকদের মামলা

সাগর-অঙ্গনা’র ‘সরাসরি বলছি তোকে’

বগুড়ার সমাগম মার্কেট পরিত্যক্ত ঘোষণার আড়ালে চলছে ভাড়া বাণিজ্য