প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০৭:২২ পিএম
মন যেটা চায়, সেটাই করো : কেয়া পায়েল
কেয়া পায়েল
নীলাভ স্বচ্ছল জলের দেশে রোমাঞ্চকর ভ্রমণ সেরেছেন পায়েল। তারই টুকরো কিছু মুহূর্ত দিয়ে একটি ভিডিও বানিয়েছেন অভিনেত্রী। আর আজ তা শেয়ার করেছেন ফেসবুকে। ভিডিওতে দেখা যাচ্ছে, কখনো বিশুদ্ধ বাতাস উপভোগ করছেন, কখনো সৈকতে ছুটে বেড়াচ্ছেন তো কখনো প্যারাসেইলিং করছেন তিনি। আবার সমুদ্রের ভেতরে স্কুবা ডাইভিংও করেছেন অভিনেত্রী।
রোমাঞ্চকর এ ভ্রমণে জীবনের স্মরণীয় কিছু স্মৃতি সঞ্চয় করে নিয়েছেন কেয়া পায়েল। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।’
কেয়া পায়েলের এ মন্তব্যের সঙ্গে অনেকেই একাত্ম হয়েছেন। তবে কেউ কেউ আবার বিপরীত মন্তব্য করে বলছেন, এরকম ইচ্ছেপূরণের জন্য আর্থিক স্বচ্ছলতাও আবশ্যিক।
গত কিছুদিনে মালদ্বীপ ভ্রমণের অনেক ছবি ও ভিডিও শেয়ার করেছেন পায়েল। তবে আরেকটি ভিডিও ভিন্ন উৎস থেকে ছড়িয়ে পড়েছিল। যেখানে দেখা যায়, মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় পাশাপাশি বসে কেয়া পায়েল ও এক যুবক। সেই যুবককে খাবার ধাইয়ে দিচ্ছিলেন অভিনেত্রী।
ভিডিওটি ভাইরাল হয়। গুঞ্জন ওঠে, ওই যুবকের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে আছেন পায়েল। যদিও বিষয়টি নিয়ে খোলাসা করে কিছুই বলেননি অভিনেত্রী।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1784633123.jpg)



