ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০৬:৪০ পিএম

বগুড়ার শাজাহানপুরে জমি বিক্রির নামে ৭ লাখ টাকা আত্মসাত : ১ নারী গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে জমি বিক্রির নামে ৭ লাখ টাকা আত্মসাত: ১ নারী গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাজাহানপুরে জমি বিক্রির কথা বলে ৭ লাখ টাকা অগ্রিম নিয়ে অর্থ আত্মসাত করারঅভিযোগে এক দম্পতির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলার গ্রেফতারি পরোয়ানা মুলে জেমি আক্তারখালেদা (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত জেমি আকতার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মির্জাপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাহ আলমের (৪০) বাড়িতে গিয়ে তার মেয়েকে প্রাইভেট পড়াতেন জেমি আক্তার খালেদা। একপর্যায়ে ১৬ লাখ টাকায় শাহ আলমের নিকট ৩ শতক জমি বিক্রির প্রস্তাব দেন জেমি আক্তার।

সেই মোতাবেক ২০২৩ সালের জুন মাসে নন জুডিসিয়াল ষ্ট্যাম্পেসইয়ের মাধ্যমে জেমি আক্তার ৭ লাখার টাকার ব্যাংক চেক অগ্রিম গ্রহণ করেন। কিন্তু পরবর্তী সময়ে গোপনে ১৮ লাখ টাকায় উক্ত জমি অন্যত্র বিক্রি করে দেন। বিষয়টি জানতে পেরে শাহ্ আলম তার ৭ লাখ টাকা ফেরত চান। কিন্তু জেমি আক্তার টাকা ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকেন।

আরও পড়ুন

অবশেষে পাওনা টাকা উদ্ধার করতে শাহ্ আলম বাদি হয়ে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেমি আক্তার খালেদা ও তার স্বামী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন। মামলাটির তদন্তভার পড়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)’র উপর।

তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে আদালতে তদন্ত রিপোর্ট জমা দেয় পিবিআই।পরে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলে গত ১৭ জুলাই রাতে জেমি আক্তারকে গ্রেফতার করে পরদিন ১৮ জুলাই আদালতে প্রেরণ করে শাজাহানপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার উপ-পরিদর্শক এখলাছুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে জমি বিক্রির নামে ৭ লাখ টাকা আত্মসাত : ১ নারী গ্রেফতার

সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর

কনকা, গ্রী ও হাইকো ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী ইলেক্ট্রো মার্ট লিমিটেড  এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি স্বীকৃতি পেয়েছে

পরিশ্রমী ও আত্মবিশ্বাসী কর্মী নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ মাছ