ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০৭:২৯ পিএম

সোনাগাজীতে ৪০ সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড ৩৫ পরিবারের বসতি

সোনাগাজীতে ৪০ সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড ৩৫ পরিবারের বসতি

ফেনীর সোনাগাজীতে ৪০ সেকেন্ডের টর্নেডোর তাণ্ডবে ৩৫টি পরিবারের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।

আজ রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যমে স্বরাজপুর গ্রামে হঠাৎ টনের্ডোর আঘাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রোববার দুপুরের দিকে হঠাৎ করে বিকট শব্দে টর্নেডো আঘাত হানে। এতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। চারটি বৈদ্যুতিক খুঁটি, শতাধিক গাছপালা, ২০টির মত ছোট বড় ঘর উড়ে যায়। ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটারও উড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ করে ঘর, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি দুমড়েমুচড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে চরম হতাশা বিরাজ করছে ।

আরও পড়ুন

বৃদ্ধ সাহাব উদ্দিন জানান, তার ৭০ বছর বয়সে জীবনে এমন টর্নেডো আর দেখেননি। হঠাৎ করে যেন কেয়ামত বয়ে গেছে। তার ঘরের টিন ও চালা উড়ে নিয়ে গেছে। রাতে অন্যের ঘরে থাকা ছাড়া উপায় নেই।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখেছি। তাদের সরকারিভাবে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা বলেন, ‘তিনি জেলা প্রশাসনের একটি সভায় ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাগাজীতে ৪০ সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড ৩৫ পরিবারের বসতি

স্পেনই সেরা, তবে সেরা দলটিই সবসময় জেতে না: জেরার্ড পিকে

শ্রমমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

ঢাকাসহ ১৭ জেলায় রাতের মধ্যে ঝড়ের আভাস

নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর