ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০৪:১১ পিএম

লোহাগড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

লোহাগড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়ার উপজেলার কুমারডাঙ্গা গ্রামের পাওনা ১৮ হাজার টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রি আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার (১৮জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।

পুলিশ ও নিহতের ভাই আমিনুর জানান, গত রমজান মাসে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখ কে ১৮ হাজার টাকা ধার দেন আমিনুর ফকির। পাওনা টাকা দুই মাসের মধ্যে দেয়ার কথা থাকলেও রাজিব নানা তালবাহানায় সময়ক্ষেপণ করেন। টাকা দেয়ার কথা বলে শনিবার রাতে সে লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাকে নেন আমিনুর ফকিরকে।

আমিনুর ফকির ও তার ভাই আলিনুর ফকির কে সাথে নিয়ে সেখানে হাজির হন। পাওনা টাকা চাওয়ায় সেখানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রাজিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আলিনুর ও তার ভাই আমিনুরের ওপর হামলা করে। আলিনুর ফকির কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন

আরও পড়ুন

এগিয়ে এসে দুই ভাই কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্থানীয় কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা.মোহাম্মদ স্মিথ মিয়া আলিনুর ফকিরকে মৃত ঘোষণা করেন।লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় রোববার সকালে বলেন, রাতেই খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হাইড্রেশন ব্রেক’ কি থাকছে? বিশ্বকাপ শেষে পর্যালোচনায় আনবে ফিফা

বিতর্কের মুখে জ্যাকলিন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান

ফাইনালের টিকিটের দামে আগুন

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ১৫ জুয়াড়ি কারাগারে

ব্রাজিল নেই, তাই খেলা দেখার আগ্রহও নেই: অপু বিশ্বাস