ভালুকায় ইটিপি প্ল্যান্টের গর্তে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় অবস্থিত একটি সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন ইটিপি (ETP) প্ল্যান্টে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন খুলনা জেলার কয়রা উপজেলার নকসা গ্রামের ফারুক গাজীর ছেলে মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম (২৮) ও নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার বল্লী গ্রামের কুহিল মিয়ার ছেলে সিভিল হেলপার রুমেল মিয়া (২৫)।
কারখানার শ্রমিকদের অভিযোগ, কাজ করার সময় দুই শ্রমিক ইটিপি প্ল্যান্টের ট্যাংকিতে পড়ে দীর্ঘ সময় ধরে সাহায্যের জন্য চিৎকার করলেও কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধারে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আরও পড়ুনভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে। তবে, কারখানা কর্তৃপক্ষ আগেই আহত দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ দু'টি বর্তমানে ময়মনসিংহ হাসপাতাল মর্গে রয়েছে।
ময়মনসিংহ শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার (এসপি) মো: আনছার উদ্দিন জানান, তদন্তে কারখানা কর্তৃপক্ষের গাফিলতি বা উদ্ধারকাজে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1784363360.jpg)
_medium_1784355398.jpg)