ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ০৭:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলায় ইরানে নিহত ৩৮

যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলায় ইরানে নিহত ৩৮,ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা শুরু করার পর থেকে ইরানে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এছাড়া আরও চার শতাধিক মানুষ আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর এই তথ্য নিশ্চিত করেছেন। 

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে জানিয়েছেন,মার্কিন হামলায় নিহতদের মধ্যে একজন শিশু এবং তিনজন নারী রয়েছেন। এছাড়া আহত চার শতাধিক নাগরিকের মধ্যে ২২ জন নারী ও নয়টি শিশু রয়েছে বলে তিনি উল্লেখ করেন। গত ২২ জুন সাময়িক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর পারস্য উপসাগর ও ইরানের উপকূলীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের এই ধারাবাহিক সামরিক অভিযান শুরু হয়, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

ইরানি প্রশাসনের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের এই বিমান হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে আহতদের বিভিন্ন হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান পাল্টাপাল্টি যুদ্ধে জড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলার ফলে অস্থির হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য।যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রাখে যা পুরো বৈশ্বিক বাণিজ্যকে অস্থির করে তুলেছে। তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হওয়ায় এর প্রভাব পড়েছে তেল ও জ্বালানির বাজারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলায় ইরানে নিহত ৩৮

ইরাকে হামলায় ৮ ইরানি কুর্দি বিদ্রোহী নিহত

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে যুকের মৃত্যু

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, কর্মস্থল ঢাকা

গোলাপি সাজে মিমের মুগ্ধতা ছড়ানো উপস্থিতি, প্রশংসায় ভক্তরা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার