বগুড়ার সোনাতলায় ৬ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় প্রায় ৬ হাজার কৃষক পাচ্ছেন কৃষিকার্ড। সুবিধাভোগিদের তালিকা প্রণয়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে। ওই উপজেলার জোড়গাছা ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ৫ হাজার ৪৮০ জন কৃষককে চুড়ান্ত করতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের প্রায় ৬ হাজার কৃষককে চলতি অর্থ বছরে কৃষিকার্ড দেয়া হবে। সে লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষক বাছাইয়ের কাজ শুরু হয়েছে। বিষয়টি স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী নিশ্চিত করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে উপজেলার জোড়গাছা ইউনিয়নে ৫ হাজার ৪৮০ জন কৃষক কৃষিকার্ড পাবে। সুবিধাভোগীদের তালিকার কাজ শুরু হয়েছে। কার্ডধারীরা ২টি কার্ড পাবে। কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ সহজলভ্য দামে পাবে।
আরও পড়ুনএব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের মাঝে কৃষিকার্ড বিতরনের ঘোষনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট উপজেলার জোড়গাছা ইউনিয়নের ৩টি ওয়ার্ডের প্রায় ৬ হাজার কৃষক এই সুবিধা পাচ্ছেন।
মন্তব্য করুন




_medium_1784283487.jpg)
_medium_1784282317.jpg)
_medium_1784277191.jpg)


