বগুড়ার শিবগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা, উদ্বিগ্ন পরীক্ষার্থী-অভিভাবক
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ কেন্দ্রের একটি কক্ষে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত মানবিক বিভাগের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। এতে ওই কক্ষের ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দেন।
পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা চলাকালে তাদের ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা শেষে দায়িত্বরত কর্মকর্তারা ২০২৫ সালের প্রশ্নপত্র সংগ্রহ করে ২০২৬ সালের প্রশ্নপত্র তাদের হাতে তুলে দেন।
এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, "এই ভুল কোনো সাধারণ ভুল নয়। সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার কারণেই এমন ভুল হয়েছে বলে আমি মনে করি।" শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আবুল কালাম আসাদ বলেন, "প্রতি পরীক্ষার দিনের মতো আজকেও সকালে থানা থেকে প্রশ্নপত্র আনা হয়।
আরও পড়ুনসেখানে ২০২৫ ও ২০২৬ উভয় সালের প্রশ্ন ছিল। ২০২৫ সালের প্রশ্নগুলো ছিল ইমপ্রুভ পরীক্ষার্থীদের জন্য। প্রশ্নপত্র বিতরণের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু ভুলবশত ১০৭ নম্বর কক্ষে ২০২৫ সালের ৪২টি প্রশ্নপত্র চলে যায়।" তিনি আরও বলেন, "পরীক্ষা চলাকালে আমি ওই কক্ষ তিনবার পরিদর্শন করেছি। কিন্তু তখন কোনো পরীক্ষার্থী বা দায়িত্বরত শিক্ষক বিষয়টি আমাকে জানাননি।
পরে জানতে পেরে আমরা বিষয়টি উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে অবহিত করেছি।" এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউর রহমান বলেন, "বিষয়টি আমরা জেনেছি। ভুলক্রমে এটি হয়েছে। পরে আমরা পরীক্ষা নিয়ন্ত্রক ও কেন্দ্র সচিবের সঙ্গে কথা বলেছি। এতে খুব বেশি ক্ষতি হবে না। যেহেতু পরীক্ষা সম্পন্ন হয়েছে, তাই ২০২৫ সালের প্রশ্নের আলোকেই মূল্যায়ন করা হবে।"
মন্তব্য করুন

_medium_1784125430.jpg)
_medium_1784124877.jpg)
_medium_1784124491.jpg)


_medium_1784122469.jpg)


