কিছু ভাইরাস এখনও ক্রিয়াশীল, আমাদের সমালোচনা হচ্ছে: জামায়াত আমির
জলাবদ্ধতার জন্য গত সরকারকে দায়ী করে রাজধানীর উন্নয়নে বিশেষ বরাদ্দ দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৫ জুলাই) জতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, জলাবদ্ধতার সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট নয়। এটি বিগত সরকারের সৃষ্ট। জলাবদ্ধতা একটি দীর্ঘমেয়াদি সমস্যা। এজন্য কোঅর্ডিনেটেড এবং ওয়েল প্ল্যানড প্রকল্প হাতে নিয়ে হবে। কিন্তু বিগত সময়ে উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ হলেও, সে অর্থ গিয়েছে কিছু লোকের পকেটে। এ অবস্থায় বাজেটে বিশেষ বরাদ্দ রেখে রাজধানীর উন্নয়ন করা প্রয়োজন।
আরও পড়ুনএ সময় তিনি বিরোধীদলের প্রতি ইনসাফ করা হয়নি বলে দাবি করেন। তিনি বলেন, সরকারের গৃহীত আর্থিক পদক্ষেপের মধ্যে বিরোধীদলের প্রতি ইনসাফ করা হয়নি। আমাদের কারণে আমাদের আসনগুলোতে জনগণ যেন বঞ্চিত না হয়। সংরক্ষিত আসনের সদস্যদের ফান্ড অ্যালোকেশন করা হয়েছে। কিন্তু বিরোধীদলের কাউকে এখনো তা করা হয়নি। এটি অন্যায্য।
রাষ্ট্রের টাকার সঠিক ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রের ট্রেজারির প্রতিটি টাকা সরকারের কাছে আমানত। এইখানে ছোট স্থাপনা তৈরি হলেও তা উদ্বোধন করে স্টোন বসাতেও অর্থ খরচ হয়। যেন খাজনার চেয়ে বাজনা বেশি। আর কিছু কিছু ভাইরাস এখনো ক্রিয়াশীল আছে। যেখানে আমাদেরকে নেগেটিভভাবে সমালোচনা করা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







