ভিডিও সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৬ ০৭:০২ পিএম

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক জানিয়ে দেশটির ঢাকাস্থ দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানিয়েছেন, শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে।

সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গুলশানে কাতার দূতাবাসে গিয়ে সরকারের পক্ষে এই শোকবইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

 

শোকবার্তায় মন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে দুঃখ ও গভীর শোক প্রকাশ করেন।

 

আরও পড়ুন

বাংলাদেশ সরকার, জনগণ এবং তার নিজের পক্ষ থেকে তিনি কাতারের সরকার, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানান।

 

তিনি বলেন, কাতারের সাথে দীর্ঘদিনের ঘনিষ্ঠ, সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত মূল্যায়ন করে।

 

মন্ত্রী ঘোষণা করেন, মরহুম সাবেক আমিরের সম্মানে বাংলাদেশ সরকার বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে। এছাড়া, জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল কাতারের বর্তমান আমির, রাজপরিবার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে দোহা সফর করবেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানুষের হাহাকার আর অসহায়ত্ব দেখে কিছুতেই চোখ ফেরাতে পারছি না: জয়া

‘চোরের দলের খেলা কবে’ লিখে সার্চ করলেই দেখাচ্ছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ

পটুয়াখালীর গলাচিপায় ছাতা মাথায় পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

ঝিনাইদহে মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু