ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ০৯:৫৩ পিএম

বগুড়ায় আসছেন নাহিদ সারজিসসহ কেন্দ্রীয় নেতারা, এনসিপি’র জুলাই পদযাত্রা

বগুড়ায় আসছেন নাহিদ সারজিসসহ কেন্দ্রীয় নেতারা, এনসিপি’র জুলাই পদযাত্রা

স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনা পুনরুজ্জীবিত করতে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উদ্যোগে আগামী ১৪ ও ১৫ জুলাই মঙ্গলবার ও বুধবার দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বগুড়াতেও এই কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির বিস্তারিত তুলে ধরে আজ রোববার (১২ জুলাই) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে জেলা এনসিপি’র পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।

এসময় লিখিত বক্তব্যে জেলা এনসিপি’র আহবায়ক এমএসএ মাহমুদ বলেন, কর্মসূচির অংশ হিসেবে ১৪ জুলাই বিকেল ৩টায় বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা (সিও অফিস) এলাকায় পদযাত্রা ও পথসভা শেষে সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহরের কালিতলা হাট এলাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে মূল পদযাত্রা শুরু হবে, যা দত্তবাড়ী, বড়গোলা, থানামোড়, কাঁঠালতলা, নবাববাড়ী রোড, রানার প্লাজা, জলেশ্বরীতলা ও ইয়াকুবিয়া স্কুল মোড় হয়ে সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভের সামনে পথসভার মাধ্যমে শেষ হবে। বগুড়ায় রাত্রিযাপন শেষে ১৫ জুলাই বুধবার বিকেল ৩টায় মোকামতলা উপজেলায় আরেকটি পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক, এক দফার ঘোষক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ ও গাজী সালাহউদ্দীন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ইমরান ইমন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সদস্য এ এম জেড শাহরিয়ার জুহিনসহ বগুড়া জেলা এনসিপি’র নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে জেলা এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব এড. এজাজ আল ওয়াসী ও জেলা ছাত্রশক্তির আহবায়ক শাহরিয়ার জুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আসছেন নাহিদ সারজিসসহ কেন্দ্রীয় নেতারা, এনসিপি’র জুলাই পদযাত্রা

ঢাকার রাস্তায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি

মুন্সীগঞ্জ জমি-সংক্রান্ত বিরোধে হামলা-সংঘর্ষ, আহত ১২

বগুড়া সাংস্কৃতিক ফোরাম, ঢাকা'র কার্যকরি কমিটির আলোচনা সভা, মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

দিনাজপুরের বিরল সীমান্তে দেশি মদ উদ্ধার

রংপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা সুপার নিহত