ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ০৯:২৪ পিএম

বগুড়ায় ৩শ’ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন ও ইয়াবাসহ গ্রেফতার- ২

বগুড়ায় ৩শ’ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন ও ইয়াবাসহ গ্রেফতার- ২

স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৩শ’ এ্যাম্পুল বুপ্রেনরফাইন মাদক ইনজেকশন ও ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে গ্রেফতার করেছে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি বগুড়ার উপ-পরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে একটি টিম গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে বিমান বাহিনীর ইউনিটের সামনে ঢাকাগামী মৌ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৩-২১২৬) থামিয়ে এর যাত্রী ফরহাদ হোসেন (২৫)কে আটক করা হয়।

এরপর তার ট্রাভেল ব্যাগে রাখা কালো রং এর কাপড় দিয়ে মোড়ানো পলিথিনে রাখা ৩শ’ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। এঘটনায় বাস যাত্রী মো. ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়। ধৃত ফরহাদ নওগাঁর ধামুইরহাটের আঙ্গুরত কলোনীর মোজাম্মেল হকের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

অপরদিকে, শনিবার বিকেল ৫ টার দিকে ডিএনসির অপর একটি দল গোপন সংবাদ পেয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকায় রাকিব সোফা হাউজ নামে একটি  দোকানে তল্লাশি করে ১৫৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান মিজু (৪১) বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের চাঁদপাড়ার আব্দুল রাজ্জাক টুকুর ছেলে। এঘটনায় মিজুর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬০০ মানুষের মাঝে বিজিবির খাবার বিতরণ

বগুড়ায় ৩শ’ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন ও ইয়াবাসহ গ্রেফতার- ২

জবির মঞ্চে স্বরূপের প্রথম নিজস্ব গান 'মায়া'

কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭ দোকান, লাখ টাকার ক্ষতি

সেই স্মৃতিময় বাড়ি কিনলেন শাহরুখ

বগুড়ার আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি