দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পরমেনোশ হেমব্রোম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা কিসকো (৪৫) গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর শহরের ফকিরপাড়া বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরমেনোশ হেমব্রোম চিরিরবন্দর উপজেলার দল্লা মিশনপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, পরমেনোশ হেমব্রোম স্ত্রী সেলিনা কিসকোকে সাথে নিয়ে মোটরসাইকেলে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে মির্জাপুর টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে একই দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
আরও পড়ুনএতে স্বামী-স্ত্রী দু’জনই সড়কে ছিটকে পড়ে। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পরমেনোশ হেমব্রোম ঘটনাস্থলেই নিহত হন। পরে এলাকাবাসী তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দিনাজপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আহত নারীকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
মন্তব্য করুন






_medium_1783686866.jpg)

