ভিডিও শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ জুলাই, ২০২৬ ০৬:২০ পিএম

জয়পুরহাট পাঁচবিবির ১১ টি প্রতিষ্ঠান পেল সাড়ে ১৯ লাখ টাকা

জয়পুরহাট পাঁচবিবির ১১ টি প্রতিষ্ঠান পেল সাড়ে ১৯ লাখ টাকা

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা ও ঈদগাঁহ অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের বরাদ্দ থেকে সাড়ে ১৯ লাখ টাকা প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে উপস্থিত জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল হকের হাতে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে বরাদ্দের চিঠি তুলে দেন।

বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো সোনাপুর উচ্চ বিদ্যালয়, আটাপাড়া ঈদগাঁহ, আটাপাড়া মাজার শরীফ মসজিদ, রামচন্দ্রপুর মসজিদ, রামচন্দ্রপুর উত্তরপাড়া মসজিদ, রামচন্দ্রপুর পূর্বপাড়া মন্দির, ঘোড়াপা শাহ্ সুফি আলাউদ্দিন নূরী হাফেজিয়া মাদ্রাসা, ঘোড়াপা ফোরকানিয়া মহিলা মাদ্রাসা, বাগজানা মাস্টার পাড়া মসজিদ, রামভদ্রপুর পুরাতন মসজিদ এবং ভুঁইডোবা এতিমখানা মাদ্রাসায়।

আরও পড়ুন

জেলা পরিষদ প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান এসময় বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগানোর নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে দ্রুত বরাদ্দের চিঠি পৌঁছে দেওয়ার তাগিদ দেন চেয়ারম্যান নাজমুল হককে। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ আনিছুর রহমান লিটন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট পাঁচবিবির ১১ টি প্রতিষ্ঠান পেল সাড়ে ১৯ লাখ টাকা

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কর্ণফুলী গ্রুপে জনবল নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে কৃষক নিখোঁজ

সরকারের বদনাম হয়, দলীয় নেতাকর্মীরা এমন সুবিধা পাবেন না: আইনমন্ত্রী

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে আখতার গ্রুপ