মোহাম্মদপুরে ৬২০ কেজি চোরাই তামার তার জব্দ, গ্রেফতার ২
রাজধানীর মোহাম্মদপুরের শের শাহ সুরি রোডের কাঠপট্টি এলাকা থেকে চোরাই পণ্য পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। তারা হলো, মো. ইউসুফ (৫৩) ও মো. কামাল (৪২) ।
আজ শুক্রবার (১০ জুলাই) র্যাব-২ এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কাঠপট্টি এলাকায় পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ চোরাই তামার তার মজুত রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬২০ কেজি চোরাই তামার তার, ২৩০ কেজি তারের প্লাস্টিক কভার এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চোরাই পণ্য পাচারের সঙ্গে জড়িত।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1783671843.jpg)
_medium_1783670889.jpg)
_medium_1783670200.jpg)
_medium_1783669829.jpg)
_medium_1783668764.jpg)


