ভিডিও বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৯:৩৩ পিএম

বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধনী সভায় হাসনাত ।

বিএনপি ক্ষমতায় এসে জনগণকে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি।

 

সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, সেই রক্তের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারিনি। তাঁর মতে, দেশে এখনো মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হয়নি। বেকারত্ব কমেনি এবং দ্রব্যমূল্যের চাপও সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে উঠেছে। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার এলেও সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বিভাজনের রাজনীতি এখনো বিদ্যমান।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, চাঁদাবাজি ও দুর্নীতির পরিবর্তন চাওয়া হলেও অনেক ক্ষেত্রে শুধু পক্ষের পরিবর্তন হয়েছে। তিনি উদাহরণ হিসেবে বলেন, সোনাগাজীতে আগে এক পক্ষ বালুর ব্যবসা করত, এখন আরেক পক্ষ করছে। আগে এক পক্ষ মামলা বাণিজ্য করত, এখন অন্য পক্ষ করছে। কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সরকারপ্রধান এক কোটি কর্মসংস্থানের কথা বললেও গত ছয় মাসে প্রত্যাশিত কর্মসংস্থান সৃষ্টি হয়নি।

আরও পড়ুন

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জনগণের প্রকৃত অবস্থা বুঝতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষিত বেকার যুবকদের হাতে চাকরি তুলে দেওয়ার পরিবর্তে সমাজে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে। জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য থেকে রাষ্ট্র সরে আসছে কিনা, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং দ্রুত পরিস্থিতির উন্নতির আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

সিলেট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

রাত ১টার মধ্যে ঢাকাসহ ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ রেলগেটে মেলেনি স্থায়ী নিরাপত্তা

তিন পার্বত্য জেলায় বন্যা-ভূমিধস মোকাবিলায় কন্ট্রোল রুম চালু