ভিডিও বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৮:২৩ পিএম

কালিহাতীতে ১০১ পিস ইয়াবাসহ আটক ১

কালিহাতীতে ১০১ পিস ইয়াবাসহ আটক ১

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার থানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ স্বপন সাহা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। 

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানকারী দল কালিহাতী থানাপাড়া এলাকায় হালিম দারোগার বাড়ির ভাড়াটিয়া স্বপন সাহার নিজ দখলীয় বসতঘরে অভিযান চালায়। এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোঁচড়ে রাখা একটি পলিথিনে মোড়ানো ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

আটক স্বপন সাহা মৃত কানাই লাল সাহার ছেলে। তিনি বর্তমানে কালিহাতী থানা পাড়া এলাকার হালিম দারোগার বাড়ির ভাড়াটিয়া এবং স্থায়ীভাবে কালিহাতী উপজেলার খিলদা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

এ ঘটনায় উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিহাতীতে ১০১ পিস ইয়াবাসহ আটক ১

সাফারি পার্কে আহত রাজু বাহাদুর, চিকিৎসায় থাই বিশেষজ্ঞ দল

দেওয়া পরীক্ষায় ফেল আর পরীক্ষা না দিয়েও পাস —সাত কলেজের ফল প্রকাশে বিতর্ক

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সেন্টমার্টিনে ভেসে এলো অজ্ঞাত তিন নারীর মরদেহ

দুর্নীতির মামলায় পি কে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি