ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৭:৫৮ পিএম

পীরগঞ্জে অটোর ওপর গাছ পড়ে চালকের মৃত্যু

পীরগঞ্জে অটোর ওপর গাছ পড়ে চালকের মৃত্যু

পীরগঞ্জ রংপুর প্রতিনিধি : পীরগঞ্জের খালাশপীর কাচদহ ব্রিজ সংলগ্ন টিউরমারী এলাকায় চলন্ত মিশুকের (অটোরিকশা) ওপর সড়কের পাশের একটি শুকনো গাছ ভেঙে পড়ে। এতে আব্দুল গফুর (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার সকালে এইচএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে গফুর খালাশপীরের উদ্দেশ্যে রওনা হন। পথে টিউরমারী এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি শুকনো গাছ ভেঙে তিনি গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান সমঝোতা চুক্তির শর্ত মেনে চলতে ব্যর্থ হয়েছে : আমিরাত

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১৯

নাটোরের চলনবিলে বন্যার পানি নৌকা তৈরির ধুম

চীনে কাঁঠাল রফতানি করতে চায় সরকার

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: সংসদে তথ্যমন্ত্রী

রাস্তায় ছিঁড়ে পড়া তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু