ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৭:০০ পিএম

ময়মনসিংহে রেকর্ড বৃষ্টিপাত, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত

ময়মনসিংহে রেকর্ড বৃষ্টিপাত, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত

টানা ভারী বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও হাটবাজার পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে অনেক বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১২টা থেকে শুরু হওয়া বৃষ্টি বুধবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত একটানা চলতে থাকে। দীর্ঘ সময়ের এ ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং অনেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে পারেননি।

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত।

আরও পড়ুন

ভারী বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী সকালে স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে পারেনি। পাশাপাশি হাটবাজারেও মানুষের উপস্থিতি কমে যায়। বিভিন্ন সড়ক ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় নগরবাসীকে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে রেকর্ড বৃষ্টিপাত, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত

স্নাতক পাসে আরএসএম পদে জনবল নিয়োগ দেবে ওয়ালটন

ঘরের মেঝেতে জমা বৃষ্টির পানিতে পড়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

আড়ংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

২০ ম্যানেজার নেবে মিনিস্টার, স্নাতক পাসেই আবেদন

স্বেচ্ছাসেবামূলক কাজ ও নেতৃত্বের বিকাশ