ভিডিও মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ০৯:১৮ পিএম

বাংলাদেশে পরিবেশবান্ধব উদ্যোগ ত্বরান্বিত করতে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ৬০ মিলিয়ন ইউরো অর্থায়ন পেল ব্র্যাক ব্যাংক

ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬: ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)-এর কাছ থেকে ৬০ মিলিয়ন ইউরোর দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা পেয়েছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের জন্য কোনো আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান থেকে পাওয়া এটিই এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা।

ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে সংগ্রহকৃত এই ১২ বছর মেয়াদি ফান্ড দেশের গ্রিন ট্রানজিশন বা পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি করা হবে। এটি দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর টেকসই বিনিয়োগ আরও দ্রুত বাস্তবায়ন করবে, যা বাংলাদেশের পরিবেশবান্ধব অর্থনীতিতে উত্তরণ ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই তহবিলটি মূলত দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সার্কুলার ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয় এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে বিনিয়োগ করতে সাহায্য করবে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম রপ্তানি খাত হিসেবে এই দীর্ঘমেয়াদি অর্থায়নের ফলে তৈরি পোশাক শিল্প আরও পরিবেশবান্ধব, সম্পদ-সাশ্রয়ী ও টেকসই উৎপাদন ব্যবস্থায় রূপান্তরের সুযোগ পাবে।

মোট তহবিলের মধ্যে ৪০ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে ২,৫০০টিরও বেশি ক্ষুদ্র উদ্যোগে। এই অর্থ দিয়ে আধুনিক যন্ত্রপাতি কেনা, বর্জ্য হ্রাস, পরিবেশবান্ধব ও টেকসই নানা উদ্যোগ নেওয়া হবে, যার পুরোটাই জলবায়ু রক্ষা ও পরিবেশের উন্নয়নে অবদান রাখবে। এর আওতায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা, পরিবেশবান্ধব ভবন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, বৈদ্যুতিক দুই ও তিন চাকার যানবাহন, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, পরিবেশবান্ধব রান্নার চুলা ও গৃহস্থালির পানি ফিল্টার প্রযুক্তিসহ ইত্যাদি খাতে বিনিয়োগ করা হবে।

অবশিষ্ট ২০ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে আরও বড় আকারের প্রজেক্টে। এর লক্ষ্য হলো তৈরি পোশাক ও টেক্সটাইলসহ বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পগুলোতে টেকসই ও সার্কুলার উৎপাদন প্রক্রিয়াকে আরও গতিশীল করা।

আরও পড়ুন

ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং দেশের মোট রপ্তানির প্রায় ৮৫% আসে এই পোশাক খাত থেকে। বর্তমানে ইউরোপের বাজারে পরিবেশবান্ধব ও স্বচ্ছ সাপ্লাই চেইনের চাহিদা ক্রমাগত বাড়ছে। তাই বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে স্থানীয় উৎপাদকদের জন্য এমন দীর্ঘমেয়াদি গ্রিন ফাইন্যান্স বা পরিবেশবান্ধব অর্থায়ন অত্যন্ত জরুরি। এই তহবিলটি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক টেকসই মানদণ্ড পূরণে সহায়তা করবে, যা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

এই অর্থায়নের বিষয়ে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জেলসোমিনা ভিলিওত্তি বলেন, “কীভাবে ইউরোপীয় অর্থায়ন একটি আরও বেশি পরিবেশবান্ধব, টেকসই এবং প্রতিযোগিতাপূর্ণ সাপ্লাই চেইন তৈরি করতে সাহায্য করতে পারে— এই চুক্তিটি তার-ই প্রমাণ। আর্থিক অন্তর্ভুক্তির জন্য বিশ্বজুড়ে সুপরিচিত প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব উৎপাদন, সার্কুলার সল্যুশন এবং জ্বালানি সাশ্রয়ী উদ্যোগে বিনিয়োগ করতে সাহায্য করছি। একই সাথে এটি টেকসই বাণিজ্য ও জলবায়ু রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তর অঙ্গীকারকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।”

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিয়ে আসছে, যারা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব দেশের শিল্প খাতের ভ্যালু চেইনে পরিবেশবান্ধব এবং সার্কুলার বিনিয়োগের গতি বাড়াতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অর্থায়নের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম আধুনিকায়ন, সম্পদের দক্ষ ব্যবহার বৃদ্ধি এবং বৈশ্বিক টেকসই মানদণ্ড পূরণে সক্ষম হবে। এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে এবং একটি শক্তিশালী ও টেকসই অর্থনীতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পরিবেশবান্ধব উদ্যোগ ত্বরান্বিত করতে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ৬০ মিলিয়ন ইউরো অর্থায়ন পেল ব্র্যাক ব্যাংক

বগুড়ার আদমদীঘিতে ৩ মৎস্য খাদ্য ব্যবসায়ীর জরিমানা

অর্থ মন্ত্রনালয়, এডিবি, বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন

মিসরের বিপক্ষে ম্যাচে নেই সেই ‘অদৃশ্য প্রতিপক্ষ, স্বস্তিতে আর্জেন্টিনা

সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে

আইনি জটিলতার মাঝে যুক্তরাষ্ট্রে কিছুটা স্বস্তিতে আলিবাবা