ভিডিও মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ০৫:৫৮ পিএম

ঝিনাইদহে বেগুনখেতে গাঁজা চাষের অভিযোগ, যুবক আটক

ঝিনাইদহে বেগুনখেতে গাঁজা চাষের অভিযোগ, যুবক আটক

ঝিনাইদহ সদর উপজেলার একটি বেগুনখেত থেকে সাতটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফারুক মণ্ডল (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সদর উপজেলার চণ্ডীপুর দাখিল মাদরাসার পাশের একটি জমিতে অভিযান চালিয়ে গাছগুলো উদ্ধার করা হয়। আটক ফারুক মণ্ডল চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বেগুনখেত থেকে প্রায় সাত ফুট উচ্চতার সাতটি গাঁজার গাছ উদ্ধার করেন। গাছগুলোর মোট ওজন প্রায় ৫ কেজি ৩০০ গ্রাম। পুলিশ বলছে, প্রায় পাঁচ মাস ধরে ওই জমিতে গাঁজার চাষ করা হচ্ছিল।

আরও পড়ুন

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বেগুনখেতে গাঁজা চাষের অভিযোগ, যুবক আটক

রিজিওনাল ম্যানেজার পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, লাগবে স্নাতক পাস

ম্যানেজার পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, লাগবে স্নাতক পাস

যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী

বিচ্ছেদ মানেই ব্যর্থতা নয়, নতুন জীবনের শুরু: জেনিফার লোপেজ

আরএফএল গ্রুপে ১০০ কর্মীর নিয়োগ, নারী প্রার্থীদের অগ্রাধিকার