ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ০৯:০২ পিএম

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার ( ৫ জুলাই) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে হারালো।’

তিনি বলেন, ‘তার মৃত্যুতে দেশের শিক্ষা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।’

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন

উল্লেখ্য, ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বগুড়ার ধুনটে ১টি গরু থেকে কোটি টাকার মালিক রবিউল-রুমি দম্পত্তি

ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, ৪ শিশুসহ আহত ৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ময়মনসিংহে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

২৭তম বিসিএসের উত্তীর্ণ আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি