ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ০১:৫১ পিএম

জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জুলাই চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসায়িক বা রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান জানিয়ে বলেছেন, জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়।

আজ শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, কোনো চেতনারই ব্যবসা ভালো কিছু বয়ে আনে না। তাই এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই চেতনা বাস্তবায়নের মাধ্যমেই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।

আরও পড়ুন

পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদেশে বসে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া। শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

অনিয়মের অভিযোগ বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অব্যাহতি 

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনে এক সপ্তাহ সময় দিয়েছি’

এক নজরে বিশ্বকাপের শেষ ষোলোর তালিকা ও পুরো সূচি

জুলাই আন্দোলনকে কটাক্ষ, শাওনসহ তিনজনের বিরুদ্ধে মামলা