ভিডিও শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ১২:৫৭ এএম

যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ছবি : সংগৃহীত, যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করা চীনের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির অংশ। একই নীতির ধারাবাহিকতায় বাংলাদেশও যদি এ ধরনের হস্তক্ষেপের বিরোধিতা করে, তবে সেই অবস্থানকে বেইজিং সমর্থন করে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীতে চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইয়াও ওয়েন জানান, এ নীতি শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, বিশ্বের সব দেশের জন্যই সমানভাবে প্রযোজ্য। চীন বরাবরই রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 

রাষ্ট্রদূত বলেন, চীন নিজেও বিভিন্ন সময় বিদেশি শক্তির প্রভাব বিস্তারের প্রচেষ্টার মুখোমুখি হয়েছে। তাই বাংলাদেশ বর্তমানে যে বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, সেটিও বেইজিং উপলব্ধি করে। এ কারণে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের অবস্থানের প্রতি চীনের সমর্থন রয়েছে।

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর (বিসিএমসি) প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে তিন দেশের জনগণই অর্থনৈতিকভাবে লাভবান হবে। একই সঙ্গে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য ও সহযোগিতা আরও জোরদার হবে।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়েও কথা বলেন চীনা রাষ্ট্রদূত। তিনি সফরটিকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে বলেন, এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর হয়েছে। পাশাপাশি পারস্পরিক আস্থা ও সহযোগিতার ক্ষেত্রও নতুন মাত্রা পেয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামী দিনে আরও বিস্তৃত হবে এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার হবে।

তিস্তা ইস্যুতে চীনের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে, চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন সহযোগিতার বিষয়টি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাস

একাদশে ২ পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্পেন

এক ম্যাচ, দুই কিংবদন্তি, একজনের বিদায়-বিশ্বকাপে আজ ইতিহাসের অপেক্ষা

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫ পেট্রোল বোট

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড