ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ০৭:৫০ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় ৮ জুয়াড়ি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় ৮ জুয়াড়ি গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৮ জুয়াড়ি কে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ঘটনার দিন রাতে পুলিশ উপজেলা সদর ইউনিয়নে হাটসাজাপুর উত্তরপাড়া এলাকায় শ্যালো মেশিন ঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় সেখানে অভিয়ান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করে। আটককৃত জুয়াড়িরা হলো উপজেলার হাটসাজাপুর উত্তরপাড়ার মৃত আজিজুল বারীর ছেলে এনামুল হক (৬০), মৃত মোকলেছ আলীর ছেলে আলম মিয়া (৫০), মৃত আফতাব উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪০), মৃত মন্তাজ আলী প্রামানিকের ছেলে আব্দুল মোমিন (৫০), মৃত লৈইমুদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৫৪), মৃত তৈয়ব আলীর ছেলে ওয়াদুদ প্রমানিক (৩৮), হাটসাজাপুর দক্ষিণ পাড়ার আব্দুস সাত্তারের ছেলে আবু বক্করের (৪৫) ও আরজ আলী প্রামানিকের ছেলে মেহেরুল ইসলাম (৫৪)।

আরও পড়ুন

পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে দুই সেট তাস, নগদ টাকাসহ জুয়া খেলার অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেন। ঐ রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ বুধবার (১ জুলাই) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় ৮ জুয়াড়ি গ্রেফতার

মেসিকে আটকাতে যে পরিকল্পনা করছে কেপ ভার্দে

কাগজে কমে, বাজারে কমে না কেন

ফরিদগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

নীলফামারীর ডিমলায় সিজারে প্রসূতির মৃত্যু ক্লিনিকে আদালতের সিলগালা

বগুড়ার নন্দীগ্রামে অচেতন অবস্থায় উদ্ধার ব্যক্তির হাসপাতালে মৃত্যু