ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ১১:৫৬ পিএম

নীলফামারীর ডোমারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারীর ডোমারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জামেলা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টায় ডোমার ডিবি রোডে বনোওয়ারী মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত জামেলা বেগম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি বলদিয়া পাড়া গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, ডোমারের কাজীপাড়ায় ছেলের বাসায় অবস্থানরত জামেলা বেগম চিকিৎসার জন্য ডোমার পালর্স হাসপাতাল যান। ফেরার পথে বনোওয়ারী মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডোমারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার কাহালুতে গাছের ডাল ভেঙে মাদ্রাসার বিশ্রামাগার বিধ্বস্ত

দিনাজপুরের চিরিরবন্দরে ৪ মাদকসেবীর জেল-জরিমানা

বগুড়া মহানগরের সাতমাথা থেকে করতোয়া গেটলক না চালাতে সিটি প্রশাসকের আহবান

নীলফামারীর ডিমলায় পাওনা টাকা নিয়ে হামলা-ভাঙচুর ও লুটপাট

বগুড়ায় সাংবাদিক লোটাসের ১০ তলা ভবন নির্মাণ বিষয়ে তদন্তের নির্দেশ