ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ০৫:৫৩ পিএম

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে: মন্ত্রী

সংগৃহীত,স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে: মন্ত্রী

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য শেখ মো. রেজাউল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন

এসময় বিরোধী দলীয় এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
 
এদিন সংসদে মির্জা ফখরুল আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোটার নিবন্ধন (রেজিস্ট্রেশন) পদ্ধতি চালু করেছে।
 
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনেও এ উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে পোস্টাল ব্যালটের আওতায় এনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোখে ছানি পড়া থেকে মুক্তি পেতে...

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

মুখের ঘায়ে বরফ ব্যবহার...

মানবসেবা করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল টিএমএসএস এনজিওর: হোসনে আরা

বগুড়ার দুপচাঁচিয়ায় বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

ডেকো ফুডসের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন