ভিডিও সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৯ জুন, ২০২৬ ১০:২৯ পিএম

হাইওয়ে পুলিশের প্রধান হলেন বগুড়া নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

হাইওয়ে পুলিশের প্রধান হলেন বগুড়া নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ হাইওয়ে পুলিশের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃতি সন্তান ফারুক আহমেদ। তিনি এর আগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

ফারুক আহমেদ ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। সর্বশেষ তিনি র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

হাইওয়ে পুলিশের নতুন প্রধান (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের কৈডালা গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইওয়ে পুলিশের প্রধান হলেন বগুড়া নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

ইনুর মামলার রায় মঙ্গলবার, হবে সরাসরি সম্প্রচার

বগুড়ার সোনাতলায় মহিষ পালন করে চরাঞ্চলের কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

রংপরে মাদকদ্রব্যসহ কারবারি গ্রেফতার