নেত্রকোণায় নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নদী থেকে ইট বাধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামের কালিহর নদী থেকে মরদেহটির উদ্ধার করা হয়।
মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান ও এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় নদী থেকে কালো শার্টে মোড়ানো নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকটিকে কালো শার্টে পেঁচিয়ে একটি লাল রঙের রশি দিয়ে একটি ইটের সঙ্গে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরে মরদেহটি ভেসে ওঠে।
আরও পড়ুনবিষয়টি নিশ্চিত করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নবজাতকের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1782732235.jpg)
_medium_1782730183.jpg)






