ভিডিও সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৯ জুন, ২০২৬ ০৩:৪৫ পিএম

মুন্সীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

মুন্সীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার (২৮ জুন) দিবাগত রাতে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পুলিন্দারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. হানিফ মিয়া (৩৫), নাহিদ সরকার (৩৮) ও মিলন বেপারি (৫৬)।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ওই তিনজনকে আটক করা হয়। পরে সোমবার (২৯ জুন) সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসীফ প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

টঙ্গিবাড়ী থানার ওসি মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

বগুড়ার সারিয়াকান্দিতে বিল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

২৫ বছরে ২০ লাখ এসএমই উদ্যোক্তা তৈরি করেছে ব্র্যাক ব্যাংক

ওয়ান ব্যাংকের উদ্যোগে সিলেটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী 

আজ জাতীয় ক্যামেরা দিবস